Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

হোসাইন মোহাম্মদ সবুজ, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও গিয়াস উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এ সময় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি ইমিটেশনের চেইন এবং একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোশাররফ বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।

একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় আলী আকবর বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মাতামুহুরী সেতু এলাকায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে তৌহিদসহ অন্য আসামিদের বিরুদ্ধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে মাতামুহুরী সেতুর কাছে তার মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা ও অপহরণের মামলা করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, চুরি, ছিনতাই, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। তার ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বাড়ি ও সম্পদ গড়ে তোলার অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারের সময় তৌহিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি গোল্ডেন কালারের ইমিটেশন চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। তার অপরাধী চক্রের অন্য সদস্যদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধলব্ধ সম্পদের উৎস অনুসন্ধানে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী ডাকাত ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা

আপডেটের সময়: ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হোসাইন মোহাম্মদ সবুজ, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও গিয়াস উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এ সময় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি ইমিটেশনের চেইন এবং একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পারভেজ মোশাররফ বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।

একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় আলী আকবর বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

এদিকে, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মাতামুহুরী সেতু এলাকায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে তৌহিদসহ অন্য আসামিদের বিরুদ্ধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে মাতামুহুরী সেতুর কাছে তার মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা ও অপহরণের মামলা করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, চুরি, ছিনতাই, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। তার ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বাড়ি ও সম্পদ গড়ে তোলার অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ