Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত নগরকান্দায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মান্দায় জাতীয় যুব দিবস উদযাপন, চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সৃষ্টির আহ্বান এমপি টিপুর নীলফামারীতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চকরিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও চারা বিতরণ দীঘিনালায় ডুলুছড়ি নন্দন কানন বৌদ্ধ বিহারে কঠিন দান উপলক্ষে নবনির্মিত তোরণ শুভ উদ্বোধন গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎

‎এস কে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি: ‎ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
‎
‎সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
‎
‎পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
‎

আরও পড়ুনঃ  চকরিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও চারা বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎

আপডেটের সময়: ০১:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

‎এস কে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি: ‎ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
‎
‎সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
‎
‎পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
‎

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার