Dhaka ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ অর্থনীতি পুনরুত্থানে চীনের বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার : জহির উদ্দিন স্বপন আশুলিয়ায় অবৈধ ফুটপাত দখলমুক্ত অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেপ্তার ইটনায় জলমহল দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-০৩ লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত

গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
গাইবান্ধায় হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। রোববার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডের গানাসার্সের সামনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোছাঃ মৌ খাতুন অভিযোগ করেন, ‘রানী’ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে, তার মেয়েদের ও বোনদের মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মোছাঃ মৌ খাতুন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও নিরাপত্তা দাবি করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: মন্ত্রী সাচিং প্রু জেরী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

আপডেটের সময়: ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
গাইবান্ধায় হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। রোববার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডের গানাসার্সের সামনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোছাঃ মৌ খাতুন অভিযোগ করেন, ‘রানী’ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে, তার মেয়েদের ও বোনদের মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মোছাঃ মৌ খাতুন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও নিরাপত্তা দাবি করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কেরাণীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন