Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

মীর আমিনুল ইসলাম বুলবুল : স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর গাঙ্গিনারপাড় সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা।

আরও পড়ুনঃ  প্রশাসন কি আগের মতই আছে না কি বদলেছে, না কি নীরবতা পালন করছে,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা,মাহবুবুল হাসান শামীম এবং আনোয়ার হাসান সুজন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, দেশের জনগণ ন্যায়বিচার, সুশাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান সোহেল বলেন, জনগণের ভোট ও মতামতের মূল্যায়নই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পুলিশ সুপার কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন

বিশেষ অতিথি মোজাম্মেল হক আকন্দ বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নৈতিক দায়িত্বও বটে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে জনগণের মতামতের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।মাহবুবুল হাসান শামীম বলেন, দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনের জন্য গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। অন্যদিকে আনোয়ার হাসান সুজন বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।সমাবেশটি সঞ্চালনা করেন অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।

আরও পড়ুনঃ  ফুটবল খেলায় জয়ের উল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

সমাবেশ শেষে নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল : স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর গাঙ্গিনারপাড় সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী