
মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ : নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কেন্দুয়া, নেত্রকোণা এর যৌথ আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য
ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে যুবদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ল।
প্রতিবেদকের নাম 








