Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রান্তিক পর্যায়ের বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্প ভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই সকালে উপজেলার পাটাগ্রাম রোডে সমাজ সেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক মরহুম এস এম সোহরাব হোসেন এর সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন ,নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ টেংলাহাটা অধ্যক্ষ ভারপ্রাপ্ত এস এম সাইদুল ইসলাম।

আরও পড়ুনঃ  মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রভাষক সমাজ সেবক রোকনুজ্জামান রাসেল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন। প্রথম পর্যায়ে কাজিপুরে উৎপাদিত কাঁচামাল ছন, কাশ, বাঁশসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে পণ্য তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ

আপডেটের সময়: ০৯:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রান্তিক পর্যায়ের বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্প ভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই সকালে উপজেলার পাটাগ্রাম রোডে সমাজ সেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক মরহুম এস এম সোহরাব হোসেন এর সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন ,নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ টেংলাহাটা অধ্যক্ষ ভারপ্রাপ্ত এস এম সাইদুল ইসলাম।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রভাষক সমাজ সেবক রোকনুজ্জামান রাসেল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন। প্রথম পর্যায়ে কাজিপুরে উৎপাদিত কাঁচামাল ছন, কাশ, বাঁশসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে পণ্য তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অনেকগুলো অটো রিকশা ও টিনশেড ঘর