Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমের মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম। বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাউনিয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউনিয়াকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের প্রতিটি বাজেট ও কার্যক্রম জনগণের কাছে জবাবদিহিতামূলক করা হবে। একই সঙ্গে স্থানীয় সামাজিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. সালাম (সরকার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমের মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম। বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাউনিয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউনিয়াকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের প্রতিটি বাজেট ও কার্যক্রম জনগণের কাছে জবাবদিহিতামূলক করা হবে। একই সঙ্গে স্থানীয় সামাজিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা

সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. সালাম (সরকার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন