Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন

সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে শামীম খান পেয়েছেন ১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল টোয়েন্টি ওয়ানের প্রতিনিধি আমিনুর রহমান পেয়েছেন ১০ ভোট। সহসভাপতি পদে দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও প্রাইম টেলিভিশনের ধামরাই প্রতিনিধি শ্রী কার্তিক ঘোষ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জিত কুমার পাল পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সময়ের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান পেয়েছেন ৩ ভোট।

 

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের কাগজের প্রতিনিধি আলাল সজিব, সাংগঠনিক সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মামুন আহমেদ জয়, অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল এসের সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। নির্বাচন পরিচালনায় কমিশনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

 

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রার্থীদের নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও নির্বাচনী তৎপরতা শুরু হয়। ভোটগ্রহণের দিনও সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সদস্যরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন

আপডেটের সময়: ০৫:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে শামীম খান পেয়েছেন ১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল টোয়েন্টি ওয়ানের প্রতিনিধি আমিনুর রহমান পেয়েছেন ১০ ভোট। সহসভাপতি পদে দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও প্রাইম টেলিভিশনের ধামরাই প্রতিনিধি শ্রী কার্তিক ঘোষ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জিত কুমার পাল পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সময়ের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান পেয়েছেন ৩ ভোট।

আরও পড়ুনঃ  ১১ মামলার ওয়ারেন্টে পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি গ্রেপ্তার

 

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের কাগজের প্রতিনিধি আলাল সজিব, সাংগঠনিক সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মামুন আহমেদ জয়, অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল এসের সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। নির্বাচন পরিচালনায় কমিশনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

আরও পড়ুনঃ  রূপসায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের আশ্বাস এমপি হেলালের

 

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রার্থীদের নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও নির্বাচনী তৎপরতা শুরু হয়। ভোটগ্রহণের দিনও সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সদস্যরা।

আরও পড়ুনঃ  মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০