Dhaka ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯৭ সময় দেখুন

মো. আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে অনলাইনে যুক্ত হয়ে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

এ উপলক্ষে সকালে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খামারি, কৃষক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জেলার সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে অবদান রাখছেন। এ ধরনের উদ্যোগকে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

খাদ্যমন্ত্রী জানান, সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এখানে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানিকগঞ্জের প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জেলাটিকে প্রাণিসম্পদ খাতে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

Tag :
জনপ্রিয় পোস্ট

আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

আপডেটের সময়: ০২:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মো. আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে অনলাইনে যুক্ত হয়ে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

এ উপলক্ষে সকালে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খামারি, কৃষক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ  মান্দায় আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিলামে বিক্রি

মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জেলার সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে অবদান রাখছেন। এ ধরনের উদ্যোগকে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

খাদ্যমন্ত্রী জানান, সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এখানে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানিকগঞ্জের প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জেলাটিকে প্রাণিসম্পদ খাতে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ;১