Dhaka ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা

সোহেল আমিন,স্টাফ রিপোর্টার ঢাকা): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ‘ইকো ফ্লেয়ার লিমিটেড’ নামে একটি জ্বালানি উৎপাদনকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে কারখানা কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইকো ফ্লেয়ার লিমিটেড কারখানায় কাঠ ও কাঠের গুঁড়া থেকে জ্বালানি তৈরি করা হয়। কারখানাটির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করতে অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ আইন অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে পরবর্তী সময়ে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষা ও জনস্বার্থে উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, নিয়মনীতি মেনে শিল্পকারখানা পরিচালনা করতে হবে। পরিবেশের ক্ষতি হয় কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি

ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোহেল আমিন,স্টাফ রিপোর্টার ঢাকা): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ‘ইকো ফ্লেয়ার লিমিটেড’ নামে একটি জ্বালানি উৎপাদনকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে কারখানা কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইকো ফ্লেয়ার লিমিটেড কারখানায় কাঠ ও কাঠের গুঁড়া থেকে জ্বালানি তৈরি করা হয়। কারখানাটির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করতে অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ আইন অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে পরবর্তী সময়ে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষা ও জনস্বার্থে উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, নিয়মনীতি মেনে শিল্পকারখানা পরিচালনা করতে হবে। পরিবেশের ক্ষতি হয় কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই