Dhaka ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: নিজের কষ্টার্জিত অর্থে কেনা জমি হারানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন দরিদ্র কৃষক গিরিক বর্মন। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক এবং আদালতে মামলা করেও মেলেনি বিরোধের স্থায়ী সমাধান। উল্টো যেকোনো সময় জমি দখল ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে তাঁর পরিবার। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

সরজমিনে দেখা যায় ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী ভেদুপাড়া গ্রামের। ভুক্তভোগী গিরিক বর্মনের সঙ্গে একই গ্রামের মো. রহিম উদ্দিনের জমির মালিকানা ও দখল নিয়ে এ বিরোধ চলছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৪ সালে একই গ্রামের ইমার মোহাম্মদের কাছ থেকে জমিটি ক্রয় করেন গিরিক বর্মন। তোড়িয়া ইউনিয়নের কাটালী মৌজার ২২ নম্বর এসএ খতিয়ানের অন্তর্ভুক্ত দুটি দাগে মোট ৫০ শতক জমি কেনেন তিনি। এর মধ্যে ৬২ নম্বর দাগে ৩০ শতক এবং ৬৬ নম্বর দাগে ২০ শতক জমি রয়েছে। জমির নামজারি-সংক্রান্ত খাজনা খারিজ নম্বর ৮০৫।

গিরিক বর্মনের দাবি, জমিটি কেনার পর থেকে তিনি বৈধ কাগজপত্রের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির জন্য নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করেছেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে ওয়ারিশান সূত্রে জমির অংশ পাওয়ার দাবি তুলে মো. রহিম উদ্দিন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা ও সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে কোনো উদ্যোগেই বিরোধের স্থায়ী নিষ্পত্তি হয়নি বলে দাবি করেছেন গিরিক বর্মন।

তিনি জানান, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলার নম্বর ৫২১/২৩। পরবর্তী সময়ে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনার পর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন আদালত।

তবে আদালতের নির্দেশনার পরও বিরোধের অবসান হয়নি বলে অভিযোগ করেন গিরিক বর্মন। তাঁর দাবি, গত ৪ জুলাই ২০২৬ তারিখে মো. রহিম উদ্দিন ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় নিজের জমির মালিকানা ও দখল বজায় রাখতে গিয়ে বাধার মুখে পড়েন বলে অভিযোগ তাঁর।

দীর্ঘদিনের বিরোধ এবং জমি দখলের আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিয়েছেন গিরিক বর্মন। তাঁর আশঙ্কা, যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে নিজের জমি রক্ষার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।

গিরিক বর্মনের ভাষ্য, অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জমিটি কিনেছেন। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অথচ এখন নিজের কেনা জমি রক্ষা করতেই তাঁকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গত ৬ জুলাই ২০২৬ তারিখে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন গিরিক বর্মন। অভিযোগপত্রে জমির ক্রয়ের বিবরণ, মৌজার নাম, এসএ খতিয়ান, দাগ নম্বর, জমির পরিমাণ, খাজনা খারিজ নম্বর, আদালতে দায়ের করা মামলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি।

তাঁর প্রত্যাশা, জমির দলিল, খতিয়ান, দাগ নম্বর, নামজারি ও আদালতের নথিপত্র যথাযথভাবে যাচাই করে আইন অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. রহিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গিরিক বর্মন নামের ওই ব্যক্তি জমিসংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ করেছিলেন। পরবর্তী সময়ে থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে মামলাটি পঞ্চগড় বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

দীর্ঘদিনের এই জমি বিরোধে একদিকে নিজের ক্রয়কৃত জমির মালিকানা ও দখল ধরে রাখার চেষ্টা করছেন গিরিক বর্মন, অন্যদিকে বিরোধের কারণে অনিশ্চয়তায় পড়েছে তাঁর পরিবারের স্বাভাবিক জীবনযাপন। স্থানীয়ভাবে সালিশ কিংবা আইনি প্রক্রিয়ায় দ্রুত বিরোধের নিষ্পত্তি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে বিরোধের আইনসম্মত সমাধান এবং উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত হওয়াই প্রত্যাশা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া।

আপডেটের সময়: ১১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: নিজের কষ্টার্জিত অর্থে কেনা জমি হারানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন দরিদ্র কৃষক গিরিক বর্মন। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক এবং আদালতে মামলা করেও মেলেনি বিরোধের স্থায়ী সমাধান। উল্টো যেকোনো সময় জমি দখল ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে তাঁর পরিবার। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

সরজমিনে দেখা যায় ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী ভেদুপাড়া গ্রামের। ভুক্তভোগী গিরিক বর্মনের সঙ্গে একই গ্রামের মো. রহিম উদ্দিনের জমির মালিকানা ও দখল নিয়ে এ বিরোধ চলছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৪ সালে একই গ্রামের ইমার মোহাম্মদের কাছ থেকে জমিটি ক্রয় করেন গিরিক বর্মন। তোড়িয়া ইউনিয়নের কাটালী মৌজার ২২ নম্বর এসএ খতিয়ানের অন্তর্ভুক্ত দুটি দাগে মোট ৫০ শতক জমি কেনেন তিনি। এর মধ্যে ৬২ নম্বর দাগে ৩০ শতক এবং ৬৬ নম্বর দাগে ২০ শতক জমি রয়েছে। জমির নামজারি-সংক্রান্ত খাজনা খারিজ নম্বর ৮০৫।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

গিরিক বর্মনের দাবি, জমিটি কেনার পর থেকে তিনি বৈধ কাগজপত্রের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির জন্য নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করেছেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে ওয়ারিশান সূত্রে জমির অংশ পাওয়ার দাবি তুলে মো. রহিম উদ্দিন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা ও সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে কোনো উদ্যোগেই বিরোধের স্থায়ী নিষ্পত্তি হয়নি বলে দাবি করেছেন গিরিক বর্মন।

তিনি জানান, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলার নম্বর ৫২১/২৩। পরবর্তী সময়ে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনার পর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন আদালত।

তবে আদালতের নির্দেশনার পরও বিরোধের অবসান হয়নি বলে অভিযোগ করেন গিরিক বর্মন। তাঁর দাবি, গত ৪ জুলাই ২০২৬ তারিখে মো. রহিম উদ্দিন ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় নিজের জমির মালিকানা ও দখল বজায় রাখতে গিয়ে বাধার মুখে পড়েন বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ  ধুনট গোসাইবাড়ি হাটে সরকারি নীতিমালায় টোল আদায়, অবৈধ আদায়ের সুযোগ নেই

দীর্ঘদিনের বিরোধ এবং জমি দখলের আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের ক্রয়কৃত জমির চারপাশে বাঁশের বেড়া দিয়েছেন গিরিক বর্মন। তাঁর আশঙ্কা, যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে নিজের জমি রক্ষার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।

গিরিক বর্মনের ভাষ্য, অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জমিটি কিনেছেন। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অথচ এখন নিজের কেনা জমি রক্ষা করতেই তাঁকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গত ৬ জুলাই ২০২৬ তারিখে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন গিরিক বর্মন। অভিযোগপত্রে জমির ক্রয়ের বিবরণ, মৌজার নাম, এসএ খতিয়ান, দাগ নম্বর, জমির পরিমাণ, খাজনা খারিজ নম্বর, আদালতে দায়ের করা মামলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১