Dhaka ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোঃ আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজন এবং বাস্তবায়নে কুলাউড়া উপজেলা ৫০ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে তিনি নিজেদের বাসা বাড়িও পরিচ্ছন্ন রাখার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো. নাসের রাশু, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত। এ ছাড়া পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল, কুলাউড়া পৌরসভার কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

আপডেটের সময়: ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মোঃ আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজন এবং বাস্তবায়নে কুলাউড়া উপজেলা ৫০ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে তিনি নিজেদের বাসা বাড়িও পরিচ্ছন্ন রাখার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো. নাসের রাশু, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত। এ ছাড়া পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল, কুলাউড়া পৌরসভার কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত