Dhaka ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

লালপুরে বৈরী আবহাওয়ায় মাটিতে হেলে পড়েছে আমন ধান, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন ধরে চলা বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাটোরের লালপুর উপজেলায় আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি ও বাতাসে অনেক জমির পাকা ও আধা পাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। এতে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে লালপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে অনেক জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে ধানের শিষ সরাসরি মাটির সংস্পর্শে আসছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ এভাবে মাটিতে পড়ে থাকলে ধানের শিষে পচন ধরতে পারে এবং দানা অপুষ্ট বা চিটা হয়ে যেতে পারে।

স্থানীয় কৃষকেরা জানান, আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে সোনালি ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ বছর শুরুতে ধানের ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু মৌসুমের একেবারে শেষ সময়ে বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি এতে বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়েও কৃষকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

লালপুরে বৈরী আবহাওয়ায় মাটিতে হেলে পড়েছে আমন ধান, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

আপডেটের সময়: ০২:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন ধরে চলা বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাটোরের লালপুর উপজেলায় আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি ও বাতাসে অনেক জমির পাকা ও আধা পাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। এতে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

আরও পড়ুনঃ  আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে লালপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে অনেক জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে ধানের শিষ সরাসরি মাটির সংস্পর্শে আসছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ এভাবে মাটিতে পড়ে থাকলে ধানের শিষে পচন ধরতে পারে এবং দানা অপুষ্ট বা চিটা হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

স্থানীয় কৃষকেরা জানান, আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে সোনালি ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ বছর শুরুতে ধানের ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু মৌসুমের একেবারে শেষ সময়ে বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি এতে বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়েও কৃষকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপিত