Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে নিয়ামতপুর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় মধ্যরাতে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির মোঃ সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। মোঃ সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ চক্রটি ইতিপূর্বে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান

নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে নিয়ামতপুর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় মধ্যরাতে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির মোঃ সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৩)।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। মোঃ সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ চক্রটি ইতিপূর্বে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।