Dhaka ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাঁশখালীতে ভোররাতে তিন স্থানে নাশকতার চেষ্টা, সড়কে গাছ ও ব্যাংকের বাইরে আগুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে ভোররাতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই সময়ে উপজেলার বৈলছড়ি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার কালীপুর, শেখেরখীল ও বৈলছড়ি ইউনিয়নে পৃথক এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কালীপুর ইউনিয়নের প্রধান সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে নেয়।

একই সময়ে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকাতেও প্রধান সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, বৈলছড়ি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরের দেয়ালের পাশে জমে থাকা শুকনো পাতার স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবন বা অন্য কোনো স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। গাছগুলো কেটে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের শাখাটিও তিনি পরিদর্শন করেছেন।

এদিকে, ঘটনাগুলোর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

বাঁশখালীতে ভোররাতে তিন স্থানে নাশকতার চেষ্টা, সড়কে গাছ ও ব্যাংকের বাইরে আগুন

আপডেটের সময়: ০৬:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে ভোররাতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই সময়ে উপজেলার বৈলছড়ি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার কালীপুর, শেখেরখীল ও বৈলছড়ি ইউনিয়নে পৃথক এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কালীপুর ইউনিয়নের প্রধান সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে নেয়।

আরও পড়ুনঃ  নাটোরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কৃষকের

একই সময়ে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকাতেও প্রধান সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  মেলান্দহে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অতঃপর শিক্ষক গ্রেপ্তার

অন্যদিকে, বৈলছড়ি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরের দেয়ালের পাশে জমে থাকা শুকনো পাতার স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবন বা অন্য কোনো স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। গাছগুলো কেটে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১