Dhaka ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম কোনাবাড়ীতে নাসির পালোয়ান হত্যা মামলার আসামি  গ্রেফতার রাস্তার পাশের ডোবাই অজ্ঞাত ব্যক্তি পঁচা গলা লাশ উদ্ধার চাঞ্চল্য পত্নীতলায় মাদারগঞ্জে নিজ ঘরে ফল ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ২ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।​উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে চন্দ্রা ইউপি ভবন নির্মাণের দাবীতে ভাঙ্গায় ৫ হাজার মানুষের মানববন্ধন

আটককৃত ব্যক্তিরা হলেন: মো. রিপন (৩২): পিতা- মো. এজাহার মিয়া, সাং- ১ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা। হাবিবুর রহমান (৩৩): পিতা- আবুল খায়ের, সাং- পূর্ব সুয়াবিল, ২ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিচারক আটককৃতদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ঘটনাস্থলে জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মাদকসামগ্রী ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড

আপডেটের সময়: ০৬:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ২ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।​উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

আটককৃত ব্যক্তিরা হলেন: মো. রিপন (৩২): পিতা- মো. এজাহার মিয়া, সাং- ১ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা। হাবিবুর রহমান (৩৩): পিতা- আবুল খায়ের, সাং- পূর্ব সুয়াবিল, ২ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিচারক আটককৃতদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ঘটনাস্থলে জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মাদকসামগ্রী ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন ভবনে আগুন, আকাশে কালো ধোঁয়া