Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো শাজাহানপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মাঝিড়া বন্দরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রা শেষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আলী হায়দার তোতা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবু বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,

আরও পড়ুনঃ  বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিম জায়দার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক আয়ুব আলী, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক দলের সভাপতি রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউথ ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জাসাসের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিপুল রানা, ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান আল জাহিদ ও সাধারণ সম্পাদক ক্বারী মাহফুজ, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস হক সুমি ও সাংগঠনিক সম্পাদক জোসনা খাতুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও দেশপ্রেমের চেতনা স্মরণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁর আদর্শ ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যক্তিগত বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের প্রতি তাদের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটান। বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর
Tag :
জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেটের সময়: ০৮:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো শাজাহানপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মাঝিড়া বন্দরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রা শেষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আলী হায়দার তোতা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবু বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,

আরও পড়ুনঃ  সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিম জায়দার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক আয়ুব আলী, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক দলের সভাপতি রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউথ ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জাসাসের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিপুল রানা, ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান আল জাহিদ ও সাধারণ সম্পাদক ক্বারী মাহফুজ, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস হক সুমি ও সাংগঠনিক সম্পাদক জোসনা খাতুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও দেশপ্রেমের চেতনা স্মরণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁর আদর্শ ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  জামালপুরে নারী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যক্তিগত বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের প্রতি তাদের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটান। বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ