Dhaka ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

সিরাজগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩২ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তারা। পরে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো। পুলিশের বিলম্বের অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিহত চালকের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন তারা।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, “জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
নিহত পিকআপ চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর বাড়ি নাটোর জেলায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সলঙ্গা থানার পুলিশ।

আরও পড়ুনঃ  পতেঙ্গা কাঠগড় বাজারে আবারও উচ্ছেদ অভিযান: স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট

আপডেটের সময়: ০২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তারা। পরে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো। পুলিশের বিলম্বের অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিহত চালকের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন তারা।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, “জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
নিহত পিকআপ চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর বাড়ি নাটোর জেলায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সলঙ্গা থানার পুলিশ।

আরও পড়ুনঃ  লোডশেডিংয়ে কমেছে চা উৎপাদন, ক্ষতির মুখে বাগান মালিকরা