Dhaka ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

চিকিৎসার মানোন্নয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩১ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (১৮আগস্ট) হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি এবং কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি উপস্থিত ছিলেন।

তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার বর্তমান অবস্থা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন মেধা বৃত্তি -২০২৫ অনুষ্ঠিত

আলোচনায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবার পরিবেশ উন্নত করা এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

পরে পরিচালনা কমিটির সভাপতি ও সহ-সভাপতিসহ সংশ্লিষ্টরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের পরিবেশ, চিকিৎসাসেবা ও রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তারা খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত বিষয়, রোগীদের চিকিৎসা সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নবগঠিত পরিচালনা কমিটি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আরও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালের চিকিৎসা ও ব্যবস্থাপনার মান উন্নত হলে ময়মনসিংহসহ আশপাশের জেলার সাধারণ মানুষ আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চিকিৎসার মানোন্নয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

আপডেটের সময়: ০২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (১৮আগস্ট) হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি এবং কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি উপস্থিত ছিলেন।

তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার বর্তমান অবস্থা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

আলোচনায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবার পরিবেশ উন্নত করা এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

পরে পরিচালনা কমিটির সভাপতি ও সহ-সভাপতিসহ সংশ্লিষ্টরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের পরিবেশ, চিকিৎসাসেবা ও রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তারা খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি ধুরুং খাল থেলে ১৫ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত বিষয়, রোগীদের চিকিৎসা সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ