Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম

১২ বছরেও এমপিওভুক্ত হয়নি কালাই অটিস্টিক বিদ্যালয়,সংকটে শিক্ষা কার্যক্রম

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে একটি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। তবে সরকারি অনুদান ও এমপিওভুক্তির সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সহায়ক বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে ‘এসো গড়ি সোনার বাংলা’র সহযোগিতায় প্রতিষ্ঠাতা আলহাজ গাওসুল আযমের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২৭৭ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। প্রতিদিন দুই শিফটে প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করে। কিন্তু প্রতিষ্ঠার ১২ বছর পার হলেও বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশে পাঠদান, দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, “সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের নিজেদের সন্তানের মতো আগলে রেখে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অর্থের অভাবে এখন আর বিদ্যালয় পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। নিজের পকেট থেকে টাকা দিয়ে আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সিনিয়র সহকারী শিক্ষিকা নাছরিন নাহার বলেন, “আমরা সরকারি কোনো অনুদান পাই না। আমাদের কোনো বেতন-ভাতাও নেই।

আরও পড়ুনঃ  দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ

বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেতেন। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হতো। তিনি আরও জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য একটি নিজস্ব অটোভ্যান ও চারটি ভাড়ার ভ্যান ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের দুপুরের খাবার, যানবাহনের ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের বড় একটি অংশ শিক্ষক-কর্মচারীদের নিজেদের বহন করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী শিক্ষিকা নাছরিন নাহার ও কোরবান আলী এবং শিক্ষা সহায়ক সোনিয়া আক্তার, নাদিরা পারভিন, রেশমা ও ছামছুন নাহার মিনা-সহ অন্যরা দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানে নিবেদিত রয়েছেন। কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আগে জানা ছিল না। এখন বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ ও বিদ্যালয়ের কার্যক্রম টিকিয়ে রাখতে দ্রুত প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করা এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুনঃ  নওগাঁ দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের
Tag :
জনপ্রিয় পোস্ট

অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা

১২ বছরেও এমপিওভুক্ত হয়নি কালাই অটিস্টিক বিদ্যালয়,সংকটে শিক্ষা কার্যক্রম

আপডেটের সময়: ০৬:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে একটি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। তবে সরকারি অনুদান ও এমপিওভুক্তির সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সহায়ক বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে ‘এসো গড়ি সোনার বাংলা’র সহযোগিতায় প্রতিষ্ঠাতা আলহাজ গাওসুল আযমের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২৭৭ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। প্রতিদিন দুই শিফটে প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করে। কিন্তু প্রতিষ্ঠার ১২ বছর পার হলেও বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশে পাঠদান, দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, “সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের নিজেদের সন্তানের মতো আগলে রেখে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অর্থের অভাবে এখন আর বিদ্যালয় পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। নিজের পকেট থেকে টাকা দিয়ে আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সিনিয়র সহকারী শিক্ষিকা নাছরিন নাহার বলেন, “আমরা সরকারি কোনো অনুদান পাই না। আমাদের কোনো বেতন-ভাতাও নেই।

আরও পড়ুনঃ  নওগাঁ দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের

বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেতেন। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হতো। তিনি আরও জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য একটি নিজস্ব অটোভ্যান ও চারটি ভাড়ার ভ্যান ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের দুপুরের খাবার, যানবাহনের ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের বড় একটি অংশ শিক্ষক-কর্মচারীদের নিজেদের বহন করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী শিক্ষিকা নাছরিন নাহার ও কোরবান আলী এবং শিক্ষা সহায়ক সোনিয়া আক্তার, নাদিরা পারভিন, রেশমা ও ছামছুন নাহার মিনা-সহ অন্যরা দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানে নিবেদিত রয়েছেন। কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আগে জানা ছিল না। এখন বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ ও বিদ্যালয়ের কার্যক্রম টিকিয়ে রাখতে দ্রুত প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করা এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি