Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুর ফয়সাল ‌হত্যা ‌ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে প্রবাসে থাকা ব্যক্তিকে সাক্ষী করে চার্জশিট, এসআই মোহাসিনুল হকের বিরুদ্ধে অভিযোগ

কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদকে কেন্দ্র করে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। একই পদে একদিকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল। এতে শিক্ষার পরিবেশ হুমকির মুখে।

সংশ্লিষ্ট-নথিপত্র, প্রশাসনিক আদেশ এবং শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ করে অবসরে যান। অবসরের মাত্র সাত দিন আগে গভর্নিং বডির এক সভায তাঁর চাকরির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব গ্রহীত হয় এবং তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তবে আবেদনটি বিধি অনুযায়ী না হওয়ায় তা নামঞ্জুর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর।

এরপর কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য মাউশি রংপুর অঞ্চলের পরিচালকের কাছে তদন্তের আবেদন করা হয়। তদন্ত দল কলেজে গিয়ে প্রশাসনিকসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে। তদন্ত চাল চলাকালে অধ্যক্ষের পদ শূন্য থাকায় এমপিও-সংক্রান্ত পাসওয়ার্ড নিজেদের নিয়ন্ত্রণে নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) রংপুর অঞ্চল।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আমির আলীর জারি করা আদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহজাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কলেজ পরিচালনা পর্ষদকে তিন কর্মদিবসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে সরকারি সকল শিক্ষা দপ্তরকে জানাতে বলা হয়। কিন্তু নির্দেশ দেওয়ার পরের দিনেই, ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ক্রমে নাজিম উদ্দিন আহমেদ,কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত পৃৃথক আদেশে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করে।

এই সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, এর আগেই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেকেন্দার আলী উপাচার্যের কাছে লিখিতভাবে দাবি করেন, চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়ে পরিচালনা পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে কোনো বৈধ আবেদনও পাঠানো হয়নি। তাঁর আবেদন অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ জানান।
এদিকে দুটি প্রশাসনিক সিদ্ধান্তের ফলে এমপিও ব্যবস্থাপনাও স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষক-কর্মচারীরা জানান, এমপিও পাসওয়ার্ড এখনো ফ্রিজ অবস্থায় থাকায় প্রশাসনিক ফাইল নিষ্পত্তি, আর্থিক কার্যক্রম এবং নিয়মিত দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি

অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে এক সাংবাদিকের দায়ের করা মামলাসহ নানা অনিয়মের বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের মনোনীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহজাহান বলেন, “আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করে কলেজ কর্তৃপক্ষের কাছে প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব গ্রহণের জন্য কোনো নির্দেশনা দেয়নি।”

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের সঙ্গে যাগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সদউত্তর না দিয়ে মোবাইল কেটে দেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেকেন্দার আলী বলেন, অধ্যক্ষ পদকে কেন্দ্র করে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে কলেজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে তাই এবিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমাধান চান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ বলেন, “কলেজে বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়গুলো যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

আরও পড়ুনঃ  হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ বলেন, “মীরবাগ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।” একই পদে দুই দপ্তরের পৃথক সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যিনি ওই নিয়োগ দিয়েছেন, তিনি কোন বিধির বলে দিয়েছেন, সেটি তিনিই জানেন।”
এ অবস্থায় কলেজের চলমান পরিস্থিতিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তাঁদের ভাষ্য, দ্রুত অধ্যক্ষ পদের জটিলতা নিরসন, এমপিও পাসওয়ার্ড চালু এবং কলেজে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য উর্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে

আপডেটের সময়: ০২:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদকে কেন্দ্র করে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। একই পদে একদিকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল। এতে শিক্ষার পরিবেশ হুমকির মুখে।

সংশ্লিষ্ট-নথিপত্র, প্রশাসনিক আদেশ এবং শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ করে অবসরে যান। অবসরের মাত্র সাত দিন আগে গভর্নিং বডির এক সভায তাঁর চাকরির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব গ্রহীত হয় এবং তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তবে আবেদনটি বিধি অনুযায়ী না হওয়ায় তা নামঞ্জুর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর।

এরপর কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য মাউশি রংপুর অঞ্চলের পরিচালকের কাছে তদন্তের আবেদন করা হয়। তদন্ত দল কলেজে গিয়ে প্রশাসনিকসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে। তদন্ত চাল চলাকালে অধ্যক্ষের পদ শূন্য থাকায় এমপিও-সংক্রান্ত পাসওয়ার্ড নিজেদের নিয়ন্ত্রণে নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) রংপুর অঞ্চল।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আমির আলীর জারি করা আদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহজাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কলেজ পরিচালনা পর্ষদকে তিন কর্মদিবসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে সরকারি সকল শিক্ষা দপ্তরকে জানাতে বলা হয়। কিন্তু নির্দেশ দেওয়ার পরের দিনেই, ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ক্রমে নাজিম উদ্দিন আহমেদ,কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত পৃৃথক আদেশে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করে।

এই সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, এর আগেই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেকেন্দার আলী উপাচার্যের কাছে লিখিতভাবে দাবি করেন, চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়ে পরিচালনা পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে কোনো বৈধ আবেদনও পাঠানো হয়নি। তাঁর আবেদন অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ জানান।
এদিকে দুটি প্রশাসনিক সিদ্ধান্তের ফলে এমপিও ব্যবস্থাপনাও স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষক-কর্মচারীরা জানান, এমপিও পাসওয়ার্ড এখনো ফ্রিজ অবস্থায় থাকায় প্রশাসনিক ফাইল নিষ্পত্তি, আর্থিক কার্যক্রম এবং নিয়মিত দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নয় বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ।

অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে এক সাংবাদিকের দায়ের করা মামলাসহ নানা অনিয়মের বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের মনোনীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহজাহান বলেন, “আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করে কলেজ কর্তৃপক্ষের কাছে প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব গ্রহণের জন্য কোনো নির্দেশনা দেয়নি।”

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ আ.কা. মো. জয়নুল আবেদীনের সঙ্গে যাগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সদউত্তর না দিয়ে মোবাইল কেটে দেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেকেন্দার আলী বলেন, অধ্যক্ষ পদকে কেন্দ্র করে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তে কলেজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে তাই এবিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমাধান চান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ বলেন, “কলেজে বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়গুলো যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

আরও পড়ুনঃ  কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি