Dhaka ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুর ফয়সাল ‌হত্যা ‌ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে

হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো
হামের রোগীদের অকাল মৃত্যু, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্গম পার্বত্য অঞ্চলে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
সোমবার (২৮ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা অভিযোগ করেন, সময়মতো চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত চিকিৎসক এবং রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় হামে আক্রান্ত রোগীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীরা জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ, প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি সাম্প্রতিক হামের রোগীদের মৃত্যুর ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী-কে হামের রোগীদের অকাল মৃত্যু, জেলার স্বাস্থ্যসেবার সংকট এবং দুর্গম অঞ্চলে অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার বিষয়টি জরুরিভাবে অবহিত করেন এবং স্মারক লিপি প্রদান করে। এ সময় তারা জেলার স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ বিষয়ে কর্মসূচি চলাকালে কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য দেওয়া হয়নি। তবে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
বিক্ষোভকারীরা বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই জনস্বার্থে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুনঃ  শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো
হামের রোগীদের অকাল মৃত্যু, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্গম পার্বত্য অঞ্চলে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
সোমবার (২৮ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা অভিযোগ করেন, সময়মতো চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত চিকিৎসক এবং রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় হামে আক্রান্ত রোগীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীরা জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ, প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি সাম্প্রতিক হামের রোগীদের মৃত্যুর ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী-কে হামের রোগীদের অকাল মৃত্যু, জেলার স্বাস্থ্যসেবার সংকট এবং দুর্গম অঞ্চলে অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার বিষয়টি জরুরিভাবে অবহিত করেন এবং স্মারক লিপি প্রদান করে। এ সময় তারা জেলার স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ বিষয়ে কর্মসূচি চলাকালে কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য দেওয়া হয়নি। তবে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
বিক্ষোভকারীরা বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই জনস্বার্থে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুনঃ  ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত