Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুর ফয়সাল ‌হত্যা ‌ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে প্রবাসে থাকা ব্যক্তিকে সাক্ষী করে চার্জশিট, এসআই মোহাসিনুল হকের বিরুদ্ধে অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহত ‘জুলাইযোদ্ধা’ মো. সুজনের পরিবারের খোঁজখবর নিতে তাঁর সাথে সাক্ষাৎ করেছে বিএনপি সমর্থিত মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
​সাক্ষাৎকালে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আহত জুলাইযোদ্ধা মো. সুজনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের এই ত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের পাশে সবসময় বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’ চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে।”
​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটির এই মানবিক উদ্যোগে আহত সুজনের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেটের সময়: ০৩:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহত ‘জুলাইযোদ্ধা’ মো. সুজনের পরিবারের খোঁজখবর নিতে তাঁর সাথে সাক্ষাৎ করেছে বিএনপি সমর্থিত মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
​সাক্ষাৎকালে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আহত জুলাইযোদ্ধা মো. সুজনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের এই ত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের পাশে সবসময় বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’ চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে।”
​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটির এই মানবিক উদ্যোগে আহত সুজনের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ