Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুর ফয়সাল ‌হত্যা ‌ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে প্রবাসে থাকা ব্যক্তিকে সাক্ষী করে চার্জশিট, এসআই মোহাসিনুল হকের বিরুদ্ধে অভিযোগ

তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।
নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তানিয়া ইসলাম ও তার স্বামী মো. শাহ পরান প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, তানিয়াকে হত্যা করে তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপডেটের সময়: ০২:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।
নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তানিয়া ইসলাম ও তার স্বামী মো. শাহ পরান প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, তানিয়াকে হত্যা করে তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত