Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চট্টগ্রাম ব্যুরো

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩১ সময় দেখুন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে নদীতে নিখোঁজের ৪ দিন পর কৃষক মাসুক মিয়ার ম'র'দে'হ উদ্ধার

দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  একটি রাস্তার অপেক্ষায় তিন দশক, মানবেতর জীবন কাটাচ্ছে ২০০ পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চট্টগ্রাম ব্যুরো

আপডেটের সময়: ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  পানি কমলেও কাটেনি সংকট: কাদা, ক্ষুধা আর পুনর্বাসনের অপেক্ষায় বাঁশখালী

দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে তিন মাসে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, মিলল রহস্যময় সোনার চামচ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ