Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২০ সময় দেখুন

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার হাসিনসনপুর সরকারি বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি বাঙ্গালির মাঝে ত্রুাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা বর্ণ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মো: সামসুসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউপিডিএফ নেতা বর্ণ চাকনা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। জনগণের সহযোগিতা ও আস্থাই সংগঠনের শক্তি। তিনি আরও বলেন,যেকোন সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের অভিযান, মালয়েশিয়া পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার

এ সময় সংগঠনের নেতাকর্মীরা দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।

আরও পড়ুনঃ  চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেটের সময়: ০৭:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার হাসিনসনপুর সরকারি বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি বাঙ্গালির মাঝে ত্রুাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা বর্ণ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মো: সামসুসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউপিডিএফ নেতা বর্ণ চাকনা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। জনগণের সহযোগিতা ও আস্থাই সংগঠনের শক্তি। তিনি আরও বলেন,যেকোন সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা

এ সময় সংগঠনের নেতাকর্মীরা দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।

আরও পড়ুনঃ  বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প