Dhaka ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ তারেক রহমানের পক্ষে আলীকদমে বন্যাদুর্গতদের মাঝে জাবেদ রেজার ত্রাণ বিতরণ কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে তিন মাসে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, মিলল রহস্যময় সোনার চামচ বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বাহরাইনে কর্মস্থলে দুর্ঘটনার কুলাউড়ার জসিমের মৃত্যু চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্রি গেঞ্জি আর বিজ্ঞাপনের ফাঁদ: ডাক্তার ও ক্লিনিকের প্রচারে নয়া কৌশল পঞ্চগড়ে রাঙ্গুনিয়ায় কৃষিকাজ করতে এসে ভোলার শ্রমিকের মৃত্যু

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের টানা ভারী বর্ষণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মোবারক মণ্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের ম্যানেজার ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম এবং ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিটি পরিবারের জন্য বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় জরুরি ওষুধসামগ্রী।
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা জানান, গত সাত থেকে আট দিন ধরে পানিবন্দি থাকায় তাদের রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের এইচআরডি বিভাগের প্রধান ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ বলেন, “ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণে কাজ করে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। সেই ধারাবাহিকতায় টানা ভারী বর্ষণে পানিবন্দি বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।”

আরও পড়ুনঃ  মাগুরা দুর্ঘটনা ঠেকাতে রাতভর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
Tag :
জনপ্রিয় পোস্ট

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

আপডেটের সময়: ০৫:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের টানা ভারী বর্ষণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মোবারক মণ্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের ম্যানেজার ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম এবং ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিটি পরিবারের জন্য বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় জরুরি ওষুধসামগ্রী।
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা জানান, গত সাত থেকে আট দিন ধরে পানিবন্দি থাকায় তাদের রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের এইচআরডি বিভাগের প্রধান ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ বলেন, “ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণে কাজ করে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। সেই ধারাবাহিকতায় টানা ভারী বর্ষণে পানিবন্দি বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।”

আরও পড়ুনঃ  দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত