Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন। মাদারগঞ্জ ইউএনও এর সাথে “দৈনিক আজকের জনবাণী”র সৌজন্য সাক্ষাৎ বান্দরবানের লামায় বন্যা দুর্গতদের পাশে ‘গ্রীন হিল’ ও ইউএনএফপিএবিশেষ মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গুজব ও অপপ্রচার শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই যেকোনো তথ্য যাচাই-বাছাই করে প্রচার করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির এবং সাংবাদিক শাহআলম সরকার।
বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের কারণে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এসব অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব হলো কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত হওয়া।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, গুজব প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, “কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে। গুজব ছড়ানো যেমন অপরাধ, তেমনি গুজবে কান দিয়ে তা প্রচার করাও দায়িত্বজ্ঞানহীন কাজ।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং অভিভাবকদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারলে গুজব ও অপপ্রচারের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শেষে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন থাকার এবং সমাজে সঠিক তথ্য প্রচারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

আপডেটের সময়: ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গুজব ও অপপ্রচার শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই যেকোনো তথ্য যাচাই-বাছাই করে প্রচার করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির এবং সাংবাদিক শাহআলম সরকার।
বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের কারণে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এসব অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব হলো কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত হওয়া।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, গুজব প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, “কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে। গুজব ছড়ানো যেমন অপরাধ, তেমনি গুজবে কান দিয়ে তা প্রচার করাও দায়িত্বজ্ঞানহীন কাজ।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং অভিভাবকদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারলে গুজব ও অপপ্রচারের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শেষে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন থাকার এবং সমাজে সঠিক তথ্য প্রচারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা