Dhaka ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন ‎কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী ডিমলায় তরুণীকে ফের অপহরণের চেষ্টা: মাদ্রাসা শিক্ষক আটক, এলাকাবাসীর তুমুল বিক্ষোভ প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি ঢাকায় ডাইভার্ট

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম
টানা ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাসের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ফ্লাইট পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে প্রায় সব আগমন ও বহির্গমন ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি রানওয়ের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
তিনি বলেন, আবুধাবি থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BS350 চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একইভাবে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-526 চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ডাইভার্ট করা হয়। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমায় পৌঁছেও বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় বিলম্ব বা সাময়িক পরিবর্তন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস অব্যাহত থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামাও বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১২ ঘন্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তাসহ নিহত ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি ঢাকায় ডাইভার্ট

আপডেটের সময়: ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম
টানা ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাসের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ফ্লাইট পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে প্রায় সব আগমন ও বহির্গমন ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি রানওয়ের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
তিনি বলেন, আবুধাবি থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BS350 চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একইভাবে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-526 চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ডাইভার্ট করা হয়। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমায় পৌঁছেও বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় বিলম্ব বা সাময়িক পরিবর্তন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস অব্যাহত থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামাও বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  আসমানীর ঘরকেও হার মানায় ফজল করিমের কুঁড়েঘর, প্রতিটি বর্ষার রাতই যেন মৃত্যুভয়