
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায়, জামালপুর জেলা পুলিশ লাইন্স, পুলিশ ব্যারাকে সকল অফিসার ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর মহোদয়। পুলিশ সুপার কিট পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশের সকল সদস্যকে ড্রেস রোল অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালন করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর; মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর; মোঃ শওকত আলী, আরআই, পুলিশ লাইন্স, জামালপুর; মোঃ নজরুল ইসলাম, আরওআই, পুলিশ অফিস, জামালপুর; মোঃ এশারত আলী, আরও-১, জামালপুর এবং ওসি সি-স্টোর/ডি-স্টোর।
প্রতিবেদকের নাম 
























