Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

লালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইন পারাপারের সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছায়রা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪৯ মিনিটে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে রেললাইন পারাপারের সময় ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  পর্যটন ভরা মৌসুম শুরু সেন্টমার্টিনে যাচ্ছে জাহাজ আনন্দে মেটে পর্যটক

নিহত ছায়রা গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ছায়রা প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে লালপুরের গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মোছা. আরজেনা বেগম (৫০) ও তাঁর স্বামী আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।মাঝেমধ্যে তিনি বোনারপাড়ায় নিজ বাড়িতে ছেলেদের কাছে বেড়াতে যেতেন। চার দিন আগে তিনি আবার গোপালপুরে ফিরে আসেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

সোমবার সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি আজিমনগর রেলওয়ে স্টেশনে আসেন। জানা গেছে, ছায়রা দুই কানে শুনতে পেতেন না।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

লালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেটের সময়: ০৪:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইন পারাপারের সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছায়রা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪৯ মিনিটে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে রেললাইন পারাপারের সময় ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নিহত ছায়রা গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ছায়রা প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে লালপুরের গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মোছা. আরজেনা বেগম (৫০) ও তাঁর স্বামী আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।মাঝেমধ্যে তিনি বোনারপাড়ায় নিজ বাড়িতে ছেলেদের কাছে বেড়াতে যেতেন। চার দিন আগে তিনি আবার গোপালপুরে ফিরে আসেন।

আরও পড়ুনঃ  কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী