Dhaka ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র আলোচনায় মাসুদ পারভেজ ভোলায় শিল্প ও বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা: আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় কদমতলীতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: ইঞ্জিনিয়ার আসাদুজ্জামানের দ্রুত মুক্তির দাবি কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ জৈন্তাপুরে নতুন ইউএনও সুনন্দা রায়ের যোগদান অনুমোদন পেল ঠাকুরগাঁও মেডিকেল কলেজ সবুজায়নের অঙ্গীকার: কেরানীগঞ্জে ইউএনও’র বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হলো ৪ বছরের শিশুর নিথর দেহ মোংলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ-১ ঠাকুরগাঁও এ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

আন্তর্জাতিক ডেক্সঃ ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধ করতে মার্কিনিদের করা দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দেন। এরপরই তেহরান জোরালো প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত ও অস্থিরতার মূল কারণ। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যেসব দাবি করেছে তা একেবারেই অযৌক্তিক। অন্যদিকে ইরান যেসব শর্ত দিয়েছে, সেগুলো পুরোপুরি যৌক্তিক।

আরও পড়ুনঃ  ব্যবসায়ীরা চাইলে নীরব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আমরা প্রস্তুত: ডা. শফিকুর রহমান

ইসমাঈল বাঘেই জানান, ইরান যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং ইরানের জব্দকৃত অর্থ ও সম্পদ মুক্তির দাবি জানিয়েছে। এসব দাবি ইরানের দৃষ্টিতে সম্পূর্ণ ন্যায্য। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু পরের দিনই ট্রাম্প ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেন। ইরান বলছে, কোনো চুক্তিতে আসতে হলে প্রথমে অবরোধ তুলে নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিক। দুই পক্ষের মধ্যে এই কঠিন অবস্থানের কারণে বর্তমানে উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা: প্রধানমন্ত্রী

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :
জনপ্রিয় পোস্ট

মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র আলোচনায় মাসুদ পারভেজ

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

আপডেটের সময়: ০৬:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আন্তর্জাতিক ডেক্সঃ ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধ করতে মার্কিনিদের করা দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দেন। এরপরই তেহরান জোরালো প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত ও অস্থিরতার মূল কারণ। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যেসব দাবি করেছে তা একেবারেই অযৌক্তিক। অন্যদিকে ইরান যেসব শর্ত দিয়েছে, সেগুলো পুরোপুরি যৌক্তিক।

আরও পড়ুনঃ  আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন