Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ভারতের হার ইতিহাস গড়ার কাছাকাছি সাবিনারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৬২ সময় দেখুন

খেলার ডেক্সঃ প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বাংলাদেশ। দুপুরে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েরা যে সম্ভাবনা তৈরি করেছিল, রাতে সেই সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে ভুটানের কাছে ভারতের হারে। শুক্রবার দিনের শেষ ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে ভুটান।

পাকিস্তানকে হারানোর পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সমীকরণ ছিল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়। ভারতের হারের পর সেই হিসাব পাল্টে গেছে। বাংলাদেশ এখন ড্র করলেই ইতিহাস গড়তে পারবে সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে অন্য দিকে বাংলাদেশ শেষ ম্যাচে যদি হেরে যায়, তাতেও সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ম্যাচে যদি ভুটান জিততে না পারে নেপালের বিপক্ষে, তাহলে বর্তমানের ১৩ পয়েন্ট নিয়েই ট্রফি জিতে ঘরে ফিরতে পারবেন সাবিনারা।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

টুর্নামেন্টে একটি করে ম্যাচ বাকি সবার। ৫ ম্যাচ শেষে শীর্ষে বাংলাদেশ (১৩), দ্বিতীয় স্থানে ভুটান (১১) ও তৃতীয় অবস্থানে ভারত (৯)। ভুটানের কাছে হেরে ভারত আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। এখন দলটির সামনে টিকে আছে রানার্সআপ হওয়ার সুযোগ। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন। দুটি ট্রফিই এসেছে সাবিনা খাতুনের নেতৃত্বে। যদি প্রথম সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ তাহলে সাবিনার নেতৃত্বে আরেকটি ইতিহাস রচনা হবে দেশের নারী ফুটবলে। সেই ইতিহাস থেকে মাত্র এক পয়েন্ট দুরে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

ভারতের হার ইতিহাস গড়ার কাছাকাছি সাবিনারা

আপডেটের সময়: ০৯:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

খেলার ডেক্সঃ প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বাংলাদেশ। দুপুরে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েরা যে সম্ভাবনা তৈরি করেছিল, রাতে সেই সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে ভুটানের কাছে ভারতের হারে। শুক্রবার দিনের শেষ ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে ভুটান।

পাকিস্তানকে হারানোর পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সমীকরণ ছিল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়। ভারতের হারের পর সেই হিসাব পাল্টে গেছে। বাংলাদেশ এখন ড্র করলেই ইতিহাস গড়তে পারবে সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে অন্য দিকে বাংলাদেশ শেষ ম্যাচে যদি হেরে যায়, তাতেও সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ম্যাচে যদি ভুটান জিততে না পারে নেপালের বিপক্ষে, তাহলে বর্তমানের ১৩ পয়েন্ট নিয়েই ট্রফি জিতে ঘরে ফিরতে পারবেন সাবিনারা।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী

টুর্নামেন্টে একটি করে ম্যাচ বাকি সবার। ৫ ম্যাচ শেষে শীর্ষে বাংলাদেশ (১৩), দ্বিতীয় স্থানে ভুটান (১১) ও তৃতীয় অবস্থানে ভারত (৯)। ভুটানের কাছে হেরে ভারত আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। এখন দলটির সামনে টিকে আছে রানার্সআপ হওয়ার সুযোগ। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন। দুটি ট্রফিই এসেছে সাবিনা খাতুনের নেতৃত্বে। যদি প্রথম সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ তাহলে সাবিনার নেতৃত্বে আরেকটি ইতিহাস রচনা হবে দেশের নারী ফুটবলে। সেই ইতিহাস থেকে মাত্র এক পয়েন্ট দুরে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ