Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ব্যাংককে চ্যাম্পিয়ন সাবিনাদের জন্যও রয়েছে বোনাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২১৭ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সাফ নারী ফুটসালে প্রথমবার শিরোপা জিতে রাতে দেশে ফিরে ছাদখোলা বাসে এসে রাজধানীর হাতিরঝিলে সংবর্ধনা পেয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা। পাশাপাশি সেখানে অর্থ পুরস্কারের আশ্বাস মিলেছে। হাতিরঝিলে সংবর্ধনাস্থলে সাংবাদিকদের প্রশ্নে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কত থাকবে তা বলছি না। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। তবে বোনাস থাকবে। এর আগে হাতিরঝিলে সবশেষ বাফুফে সভাপতির কথার বড় অংশজুড়ে ছিলেন দুটি নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটসালের প্রথম ট্রফি জয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

সাবিনাদের অভিনন্দন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেওয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে। এরপরই তিনি যোগ করেন, ‘আজ থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এই সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।’

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেন,কিছুদিন আগে আমি স্যার উইলসন স্কুলে ছিলাম, যেখানে আমার সঙ্গে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বললাম, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো। সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

ব্যাংককে চ্যাম্পিয়ন সাবিনাদের জন্যও রয়েছে বোনাস

আপডেটের সময়: ০৬:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬