Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা চন্দ্রগঞ্জের হাজিরপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান মাগুরা মোহাম্মদপুরে রুট পারমিট না থাকায় গোল্ডেন লাইন বাসের চালককে ৮ হাজার টাকা জরিমানা বিক্ষোভে চাপে পড়েছে নরেন্দ্র মোদি সরকার হালদা নদীতে মানুষের হাত উদ্ধার, মাথা ও শরীরের অন্যান্য অংশের সন্ধান মেলেনি সি পি বি র কর্মসূচি র অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

বোনের ওপর অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভায় ছোট বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমান করে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন পরিবারের অগোচরে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনায় হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে লোকলজ্জা ও পারিবারিক ক্ষোভ থেকে বুধবার গভীর রাতে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।লামা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই কৃষকের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার

বোনের ওপর অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

আপডেটের সময়: ১১:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভায় ছোট বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমান করে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন পরিবারের অগোচরে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনায় হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে লোকলজ্জা ও পারিবারিক ক্ষোভ থেকে বুধবার গভীর রাতে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।লামা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ