
মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো
সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক চাপ কমাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশের চট্টগ্রাম বিভাগের বন্যাদুর্গত ৫টি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য আগামী ৩ (তিন) মাসের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঋণগ্রহীতাদের কিস্তি স্থগিত রাখার পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত তহবিলের অর্থ দিয়ে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখতে হবে। এছাড়া প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের নতুন করে দুর্যোগকালীন ঋণ প্রদান এবং গ্রাহকের চাহিদানুযায়ী দ্রুততম সময়ে তাদের সঞ্চয় ফেরত দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কর্তৃপক্ষের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের ফলে বন্যাদুর্গত এলাকার মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা পুনর্বাসন প্রক্রিয়ায় ঘুরে দাঁড়ানোর জন্য বড় ধরনের স্বস্তি ও সহায়তা পাবেন।
প্রতিবেদকের নাম 



















