Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপির ঈদ সহায়তা বিতরণ

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক মিসেস সাজেদা সামাদ। মঙ্গলবার দুপুরে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। বগুড়া মহানগর ও জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক উপকারভোগীর হাতে নগদ ১ হাজার টাকা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে সিএনজিতে অভিযান: ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমপির স্বামী আব্দুস সামাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মহিলা বিভাগের অঞ্চল টিম সদস্য হাফিজা স্বপ্না, মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, সহকারী সেক্রেটারি তাজুন আকতার, লুৎফুন্নাহার লতা ও কোহিনুর আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সংগঠনের পক্ষ থেকেও জামায়াতের বগুড়া অঞ্চলের বিভিন্ন মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপির ঈদ সহায়তা বিতরণ

আপডেটের সময়: ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক মিসেস সাজেদা সামাদ। মঙ্গলবার দুপুরে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। বগুড়া মহানগর ও জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক উপকারভোগীর হাতে নগদ ১ হাজার টাকা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমপির স্বামী আব্দুস সামাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মহিলা বিভাগের অঞ্চল টিম সদস্য হাফিজা স্বপ্না, মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, সহকারী সেক্রেটারি তাজুন আকতার, লুৎফুন্নাহার লতা ও কোহিনুর আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সংগঠনের পক্ষ থেকেও জামায়াতের বগুড়া অঞ্চলের বিভিন্ন মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ