Dhaka ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত দক্ষতা-সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা ঈশ্বরদীতে সিএনজিতে অভিযান: ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অনেকগুলো অটো রিকশা ও টিনশেড ঘর ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘুকসির বিলের অপরূপ নীল জলাভূমিতে প্রকৃতির টানে দর্শনার্থীদের ঢল

বগুড়ায় আশ-শিফার নামে নকল কারখানা, অনলাইনে প্রতারণা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় গোপনে কারখানা খুলে ঢাকার আশ-শিফা প্রশান্তি তেলসহ হারবাল কোম্পানির মোড়ক ও পণ্য হুবহু নকল করে তৈরি হচ্ছিল। আবাসিক এলাকায় অবৈধ কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। কথিত কারখানা থেকে একজনকে আটকের পর দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শহরের কলোনি করতোয়া রোডের মন্ডল হাউসে অভিযান চালানো হয়। প্রতারণা ও অনুমোদনহীন কারখানা পরিচালনার অপরাধে অর্থদন্ডিত গোলাম রব্বানী (২০) বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদীঘি এলাকার আব্দুল মামুদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, ভোক্তা অধিকার অফিস সহকারী আব্দুল কাদের। অভিযান চলাকালে কথিত কারখানার পরিচালকের সন্ধান পাওয়া যায়নি। হাতেনাতে আটক হয় কথিত ম্যানেজার গোলাম রব্বানী। কলোনির তিনতলার ফ্ল্যাটে মজুত রাখা নকল পণ্য ও উপকরণ (কেমিক্যাল) পাওয়া গেছে। একটি কক্ষে ছিল কল সেন্টার (কাস্টমার কেয়ার)। অনলাইন কার্যক্রম পরিচালনা করছিল কয়েকজন তরুণ তরুণী। বিভিন্ন কোম্পানির নামে হুবহু ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার নিয়ে দেশজুড়ে নকল পণ্য সরবরাহ করছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। র‍্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশের যৌথ টিমের সমন্বয়ে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে। এসব পণ্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার।

আরও পড়ুনঃ  আচমকা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত

কথিত কারখানায় আশ-শিফার প্রশান্তি তেল, ভরসা ও নর্থ ফুডের মোড়কসহ পণ্য নকল, ত্বকফর্সার ফ্রী লুক, ক্রীম, অশ্বগন্ধা পাউডার, বিটরুট পাউডার, ফ্রিসিয়স হার্বস স্পেশাল গ্যাসের পাউডার (রেমিডি), বিডি ফুড হালুয়ায়ে মুকাদ্দাস, কাশ্মীরী ভ্যাসলিন, ইউরো কেয়ার, ফেস প্যাক, এ্যাজমানীলসহ সুনামধন্য প্রতিষ্ঠানের মোড়কে নানা ধরনের নকল পণ্য তৈরি করে। গোপনে প্যাকেট করে কুরিয়ার মাধ্যমে এসব পণ্য ডেলিভারি করা হচ্ছিল। তারা নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে উপকরণ সংগ্রহ করে। কৃত্রিম কারখানা খুলে ল্যাব ও বিশেষজ্ঞ ছাড়াই ঘরে বসে নিজেরাই তৈরি করত নকল পণ্য। ফ্ল্যাট ভাড়া দিলেও কারখানার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ভবন মালিক সেলিনা আশরাফ। ঢাকার আশ-শিফা প্রতিষ্ঠানের পরিচালক সাকিব মন্ডল বলেন, নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির প্রশান্তি তেল মার্কেটিং করছে আশ-শিফা। প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য (ডাটাবেইজ) চুরি করেছে অনলাইন প্রতারক চক্র। তারা ক্রেতার কাছে নকল পণ্য পৌঁছে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এটি ভোক্তার সঙ্গেও ভয়াবহ প্রতারণা। আমাদের অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে হুবহু পেজ খুলেছে। আসল প্রোডাক্ট নকল করে বগুড়া থেকে বাজারজাত করছিল। প্যাকেটসহ প্রশান্তি তেল হুবহু নকল করেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুনঃ  বান্দরবানের লামায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী সামশু আলম গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ

বগুড়ায় আশ-শিফার নামে নকল কারখানা, অনলাইনে প্রতারণা

আপডেটের সময়: ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় গোপনে কারখানা খুলে ঢাকার আশ-শিফা প্রশান্তি তেলসহ হারবাল কোম্পানির মোড়ক ও পণ্য হুবহু নকল করে তৈরি হচ্ছিল। আবাসিক এলাকায় অবৈধ কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। কথিত কারখানা থেকে একজনকে আটকের পর দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শহরের কলোনি করতোয়া রোডের মন্ডল হাউসে অভিযান চালানো হয়। প্রতারণা ও অনুমোদনহীন কারখানা পরিচালনার অপরাধে অর্থদন্ডিত গোলাম রব্বানী (২০) বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদীঘি এলাকার আব্দুল মামুদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, ভোক্তা অধিকার অফিস সহকারী আব্দুল কাদের। অভিযান চলাকালে কথিত কারখানার পরিচালকের সন্ধান পাওয়া যায়নি। হাতেনাতে আটক হয় কথিত ম্যানেজার গোলাম রব্বানী। কলোনির তিনতলার ফ্ল্যাটে মজুত রাখা নকল পণ্য ও উপকরণ (কেমিক্যাল) পাওয়া গেছে। একটি কক্ষে ছিল কল সেন্টার (কাস্টমার কেয়ার)। অনলাইন কার্যক্রম পরিচালনা করছিল কয়েকজন তরুণ তরুণী। বিভিন্ন কোম্পানির নামে হুবহু ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার নিয়ে দেশজুড়ে নকল পণ্য সরবরাহ করছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। র‍্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশের যৌথ টিমের সমন্বয়ে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে। এসব পণ্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নয় বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ।

কথিত কারখানায় আশ-শিফার প্রশান্তি তেল, ভরসা ও নর্থ ফুডের মোড়কসহ পণ্য নকল, ত্বকফর্সার ফ্রী লুক, ক্রীম, অশ্বগন্ধা পাউডার, বিটরুট পাউডার, ফ্রিসিয়স হার্বস স্পেশাল গ্যাসের পাউডার (রেমিডি), বিডি ফুড হালুয়ায়ে মুকাদ্দাস, কাশ্মীরী ভ্যাসলিন, ইউরো কেয়ার, ফেস প্যাক, এ্যাজমানীলসহ সুনামধন্য প্রতিষ্ঠানের মোড়কে নানা ধরনের নকল পণ্য তৈরি করে। গোপনে প্যাকেট করে কুরিয়ার মাধ্যমে এসব পণ্য ডেলিভারি করা হচ্ছিল। তারা নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে উপকরণ সংগ্রহ করে। কৃত্রিম কারখানা খুলে ল্যাব ও বিশেষজ্ঞ ছাড়াই ঘরে বসে নিজেরাই তৈরি করত নকল পণ্য। ফ্ল্যাট ভাড়া দিলেও কারখানার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ভবন মালিক সেলিনা আশরাফ। ঢাকার আশ-শিফা প্রতিষ্ঠানের পরিচালক সাকিব মন্ডল বলেন, নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির প্রশান্তি তেল মার্কেটিং করছে আশ-শিফা। প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য (ডাটাবেইজ) চুরি করেছে অনলাইন প্রতারক চক্র। তারা ক্রেতার কাছে নকল পণ্য পৌঁছে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এটি ভোক্তার সঙ্গেও ভয়াবহ প্রতারণা। আমাদের অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে হুবহু পেজ খুলেছে। আসল প্রোডাক্ট নকল করে বগুড়া থেকে বাজারজাত করছিল। প্যাকেটসহ প্রশান্তি তেল হুবহু নকল করেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুনঃ  স্বচ্ছ পদায়নে নতুন দৃষ্টান্ত ঢাকার জেলা প্রশাসনের