
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঢাকা দেশের মাটিতে ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে শুধু পরাজিতই করেনি, একেবারে ২-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করার গৌরব অর্জন করেছে টাইগাররা। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ বুধবার (২০ মে ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে এই অবিস্মরণীয় জয় সুনিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকাতেও এক বিশাল লাফ দিয়
প্রতিবেদকের নাম 

























