Dhaka ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ্বে কলেজছাত্রের আত্মহত্যা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সৌরভ উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং শামীম আহমেদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ শয়নকক্ষে সবার অগোচরে ঘরের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস নেন সৌরভ। একপর্যায়ে তার মা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন সৌরভ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ

নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ্বে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেটের সময়: ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সৌরভ উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং শামীম আহমেদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ শয়নকক্ষে সবার অগোচরে ঘরের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস নেন সৌরভ। একপর্যায়ে তার মা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন সৌরভ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  মনপুরায় লোকালয়ে ঢোকা চিত্রা হরিণ উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত