Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চুক্তির মেয়াদ শেষে নিলামে বিক্রি সামাজিক বনায়নের গাছ, অপপ্রচারের প্রতিবাদ

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে চুক্তির মেয়াদ শেষে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা গাছ নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।
জানা যায়, ২০০৫ সালে মান্দা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) দ্বারিয়াপুর এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছরের চুক্তিভিত্তিক সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী গাছ কর্তনের মেয়াদ ২০১৭ সালে শেষ হয়। পরবর্তীতে গত ৪ জুলাই গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ। নিলাম শেষে তিনি গাছ কর্তনের কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’পালিত

নিলাম কার্যক্রমে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এম লুৎফর রহমান খান, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রামপুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাহাড়ের মানুষের পাশে সরকার, রোয়াংছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম লুৎফর রহমান খান বলেন, গাছ কর্তনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, “কোনো ধরনের দলীয় প্রভাব খাটিয়ে নয়, সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকেও অবহিত করা হয়েছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল বলেন, “২০০৫ সালে যৌথ উদ্যোগে ১২ বছরের মেয়াদে সামাজিক বনায়নের গাছ রোপণ করা হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুফলভোগীদের সমন্বয়ে গাছগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এরপরও একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা দুঃখজনক।”

আরও পড়ুনঃ  বরিশালে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “রাস্তাটি ইউনিয়ন পরিষদের আওতাধীন। তৎকালীন সময়ে ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে চুক্তিবদ্ধ হয়ে বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্ট চুক্তিপত্র অনুযায়ী গাছ কর্তন করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

চুক্তির মেয়াদ শেষে নিলামে বিক্রি সামাজিক বনায়নের গাছ, অপপ্রচারের প্রতিবাদ

আপডেটের সময়: ০৬:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে চুক্তির মেয়াদ শেষে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা গাছ নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।
জানা যায়, ২০০৫ সালে মান্দা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) দ্বারিয়াপুর এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছরের চুক্তিভিত্তিক সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী গাছ কর্তনের মেয়াদ ২০১৭ সালে শেষ হয়। পরবর্তীতে গত ৪ জুলাই গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ। নিলাম শেষে তিনি গাছ কর্তনের কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত