Dhaka ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই. সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১ শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ।

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক, অস্ত্র ও সরঞ্জাম জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

আবদুল আজিজ সায়েম,নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, রামদা, চাপাতি, তালা কাটার কাঁচি, লোহার কোরাবারীসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩২), একই এলাকার মো. নুর নবী (৩৯), সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৫), মহিউদ্দিন হোসেন (২৮) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরকলমী এলাকার একটি পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো মতে একটি সিলভার রঙের টয়োটা সাকসিড প্রাইভেটকারের (চট্ট মেট্রো-গ-১১-৯০৮৭) পেছনের ডালা থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ‘STEEL TECH’ লেখা ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।

আরও পড়ুনঃ  কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু: আধুনিক যোগাযোগের পথে বড় অগ্রগতি

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, আটক ছয়জন ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক, অস্ত্র ও সরঞ্জাম জব্দ

আপডেটের সময়: ০৪:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আবদুল আজিজ সায়েম,নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, রামদা, চাপাতি, তালা কাটার কাঁচি, লোহার কোরাবারীসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’- ডাঃ টিপু এমপি

আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩২), একই এলাকার মো. নুর নবী (৩৯), সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৫), মহিউদ্দিন হোসেন (২৮) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরকলমী এলাকার একটি পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু: আধুনিক যোগাযোগের পথে বড় অগ্রগতি

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো মতে একটি সিলভার রঙের টয়োটা সাকসিড প্রাইভেটকারের (চট্ট মেট্রো-গ-১১-৯০৮৭) পেছনের ডালা থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ‘STEEL TECH’ লেখা ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।

আরও পড়ুনঃ  চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে মুরগির খামার