Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

অনুশীলনে ঋতুপর্ণা-আফঈদারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩২ সময় দেখুন

স্পোর্টস ডেক্সঃ অনুশীলনে ঋতুপর্ণা-আফঈদারা ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছে। এদিন সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার জাতীয় স্টেডিয়ামে ঋতুপর্ণাদের অনুশীলন করিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। থাইল্যান্ডে ঋতুপর্ণাদের ম্যাচের নিশ্চয়তা না পাওয়ায় বাফুফে ঝুঁকেছিল ফিলিপিন্সে। সেখানে সব কিছু ইতিবাচক থাকলেও কোচ পিটার বাটলার এখন আর অন্য দেশে গিয়ে খেলতে চান না। ফেডারেশনকে তিনি যুক্তি দেখিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি লিগ শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

ফলে এই সপ্তাহেই ম্যাচ খেললে ফুটবলারদের ইনজুরির শঙ্কা রয়েছে এবং এই ম্যাচের ফলাফল মানসিক চাপ বাড়াতে পারে। কোচের এই যুক্তিতে ফেডারেশন ঢাকায় পাঁচ-ছয় দিন অনুশীলনের পর সরাসরি দলকে সিডনি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। ২০ ফেব্রুয়ারি সিডনির উদ্দেশে রওনা হতে পারে। এর আগে আর অন্য কোনো দেশে যাওয়া হচ্ছে না। সিডনিতে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্থানীয় ক্লাবের সঙ্গে।’ মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া এশিয়া কাপ নিশ্চিত করে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে।

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

অনুশীলনে ঋতুপর্ণা-আফঈদারা

আপডেটের সময়: ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

স্পোর্টস ডেক্সঃ অনুশীলনে ঋতুপর্ণা-আফঈদারা ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছে। এদিন সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার জাতীয় স্টেডিয়ামে ঋতুপর্ণাদের অনুশীলন করিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। থাইল্যান্ডে ঋতুপর্ণাদের ম্যাচের নিশ্চয়তা না পাওয়ায় বাফুফে ঝুঁকেছিল ফিলিপিন্সে। সেখানে সব কিছু ইতিবাচক থাকলেও কোচ পিটার বাটলার এখন আর অন্য দেশে গিয়ে খেলতে চান না। ফেডারেশনকে তিনি যুক্তি দেখিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি লিগ শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

ফলে এই সপ্তাহেই ম্যাচ খেললে ফুটবলারদের ইনজুরির শঙ্কা রয়েছে এবং এই ম্যাচের ফলাফল মানসিক চাপ বাড়াতে পারে। কোচের এই যুক্তিতে ফেডারেশন ঢাকায় পাঁচ-ছয় দিন অনুশীলনের পর সরাসরি দলকে সিডনি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। ২০ ফেব্রুয়ারি সিডনির উদ্দেশে রওনা হতে পারে। এর আগে আর অন্য কোনো দেশে যাওয়া হচ্ছে না। সিডনিতে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্থানীয় ক্লাবের সঙ্গে।’ মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া এশিয়া কাপ নিশ্চিত করে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী