Dhaka ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই মাইক্রোবাস চালকের ঘর, নিঃস্ব পরিবার আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুৎ মোড়ে পুলিশের ট্রাফিক অভিযান সৌদি আরবে হুতিদের মিসাইল হামলা, প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে নামার সময় বাংলাদেশি যুবকের মৃত্যু কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২’শ ৫০ কেজি পোনা অবমুক্ত নজিপুর মদিনা চক্ষু হাসপাতালের উদ্যোগে শাফি-শেফা চিকিৎসালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত

সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন এলাকার একটি দূর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ৪৯ বোতল মদ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ এ ঘটনায় মোঃ পারভেজ হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।১৫(সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আটককৃত মো. পারভেজ হোসেন যশোর জেলার বাঘারপাড়া থানার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মহন মোল্লা ও মাতার নাম রমিছা খাতুন। বর্তমানে তিনি সাভারের গেন্ডা বাহাদুর মার্কেট এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সাভারের বনগাঁও এলাকা থেকে গেন্ডার দিকে যাওয়ার পথে কাজীপাড়া ব্রিজের কাছাকাছি এলাকায় একটি অটোরিকশার সঙ্গে একটি মটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা একটি বস্তা নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতরে মদের বোতল দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি থেকে মদ উদ্ধার করে এবং অটোরিকশায় থাকা পারভেজ হোসেনকে আটক করে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান

পুলিশ সূত্রে জানা যায়, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশে ভবানীপুর ফাড়ির আইসি মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সাদাপুর পুরানবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪৯ বোতল মদ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, আটক পারভেজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাভারের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ  শালিখায় রাতুল নামে এক কিশোর নিখোঁজ

মোহাম্মদ ইয়াসিন
সাভার প্রতিনিধি
০১৬৭০৪৪১৪৪৮

Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই মাইক্রোবাস চালকের ঘর, নিঃস্ব পরিবার

সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১

আপডেটের সময়: ১০:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন এলাকার একটি দূর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ৪৯ বোতল মদ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ এ ঘটনায় মোঃ পারভেজ হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।১৫(সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আটককৃত মো. পারভেজ হোসেন যশোর জেলার বাঘারপাড়া থানার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মহন মোল্লা ও মাতার নাম রমিছা খাতুন। বর্তমানে তিনি সাভারের গেন্ডা বাহাদুর মার্কেট এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সাভারের বনগাঁও এলাকা থেকে গেন্ডার দিকে যাওয়ার পথে কাজীপাড়া ব্রিজের কাছাকাছি এলাকায় একটি অটোরিকশার সঙ্গে একটি মটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা একটি বস্তা নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতরে মদের বোতল দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি থেকে মদ উদ্ধার করে এবং অটোরিকশায় থাকা পারভেজ হোসেনকে আটক করে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান

পুলিশ সূত্রে জানা যায়, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশে ভবানীপুর ফাড়ির আইসি মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সাদাপুর পুরানবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪৯ বোতল মদ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, আটক পারভেজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাভারের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ ইয়াসিন
সাভার প্রতিনিধি
০১৬৭০৪৪১৪৪৮