Dhaka ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গভীর রাতে আনুমানিক ২.৩০ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. কবির হোসেন (২৯) উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোসাদ্দেছ আলীর ছেলে। তিনি সরিষাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি ফিরে যান। এর দুই দিন পর ১৬ মে শনিবার ভোরে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

 

এতে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যের ছবি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির তথ্য সিডিএমএস (CDMS) যাচাই করে সরিষাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ধারায় দায়ের করা আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে।তিনি জানান, এ মামলায় অপরাধের সঙ্গে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের দাবি। পাশাপাশি জামিনে মুক্তি পেলে তার পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আদালতে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভাইরাল হওয়ার নেশায় নীতি-নৈতিকতা বিসর্জন: পতেঙ্গায় মানসিক ভারসাম্যহীন নারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৯:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গভীর রাতে আনুমানিক ২.৩০ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. কবির হোসেন (২৯) উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোসাদ্দেছ আলীর ছেলে। তিনি সরিষাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি ফিরে যান। এর দুই দিন পর ১৬ মে শনিবার ভোরে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

 

এতে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যের ছবি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির তথ্য সিডিএমএস (CDMS) যাচাই করে সরিষাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ধারায় দায়ের করা আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে।তিনি জানান, এ মামলায় অপরাধের সঙ্গে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের দাবি। পাশাপাশি জামিনে মুক্তি পেলে তার পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আদালতে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, মৎস্য দপ্তরের কর্মচারীসহ গ্রেপ্তার ১০