Dhaka ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত  ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রুমার পলিকা পাড়ায় সাংগ্রাই উৎসবে জলকেলির আনন্দে মুখর পাহাড় গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী জনগণকে গর্জে উঠতে হবে: ডা. শফিকুর রহমান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৬ সময় দেখুন

আতিক ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা বেগম রত্না ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন এবং ওই দিনেই তা জমা দেন । তিনি রংপুর -৪ আসনের জন্য এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি

মনোনয়ন ফরম সংগ্রহের পর কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামের বাসিন্দা রংপুর জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা বেগম রত্না বলেন, দল আমাকে মনোনয়ন দিলে রংপুরের মানুষের অধিকার আদায়ে কাজ করবো। এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা করবো।

বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। ১৯৯৮ সা়লে জাতীয় বাদী মহিলা দল কাউনিয়া উপজেলা শাখায় যোগ দিয়ে সহ:সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি। এরপর মহিলা দলের উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক নির্বাচিত হই। ২০২২ সালে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জেল জুলম নির্যাতন সয্য করে আন্দোলন-সংগ্রাম করেছি। যে সময়ে বিরোধী দলের রাজনীতি করতে অনেকে ভয় পেত বিএনপির পরিচয় দিতে ভয় পেত, সে সময় আমি মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসি এবং এখনো দায়িত্ব পালন করে আসছি। বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলাম। সেই সাথে সাধারণ মানুষের সুখে দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জনগণকে গর্জে উঠতে হবে: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা 

আপডেটের সময়: ০৬:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আতিক ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা বেগম রত্না ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন এবং ওই দিনেই তা জমা দেন । তিনি রংপুর -৪ আসনের জন্য এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান