Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

লালপুরে সরকারী কাজে বাধার সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: সরকারী অফিসে অনধিকার প্রবেশ করে দাপ্তরিক কাজে বাধার সৃষ্টি, চাঁদা দাবি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি প্রদর্শনের অপরাধে লালপুর থানা পুলিশ জিয়া হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) লালপুর থানার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া হোসেন ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জিয়া হোসেনের সাথে সমস্যা দেখা দিলে গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী বাজেটে সমাধানের আশ্বাস দেন। এরপর থেকেই অভিযুক্ত জিয়া হোসেন কৌশলে কর্মকর্তা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী কর্মকর্তা তাকে ২,০০০ টাকা প্রদানও করেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় ১দিনে ০৩ নারীর লাশ উদ্ধার,আটক-১

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় জিয়া হোসেন ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সাথে নিয়ে গোপালপুর পৌরসভা কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন এবং পুনরায় চাঁদা দাবি করেন। উক্ত কর্মকর্তা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় ও সরকারি কাজে বাধার সৃষ্টি করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী সহকারী প্রকৌশলী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই এ জে মিন্টু ঘটনার তদন্তভার গ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ০৮ অক্টোবর অভিযুক্ত জিয়া হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

আরও পড়ুনঃ  বুড়িগঙ্গার টলটলে রূপ রক্ষায় প্রয়োজন সচেতনতা ও কঠোর নজরদারি
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

লালপুরে সরকারী কাজে বাধার সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ১

আপডেটের সময়: ০৪:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: সরকারী অফিসে অনধিকার প্রবেশ করে দাপ্তরিক কাজে বাধার সৃষ্টি, চাঁদা দাবি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি প্রদর্শনের অপরাধে লালপুর থানা পুলিশ জিয়া হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) লালপুর থানার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া হোসেন ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জিয়া হোসেনের সাথে সমস্যা দেখা দিলে গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী বাজেটে সমাধানের আশ্বাস দেন। এরপর থেকেই অভিযুক্ত জিয়া হোসেন কৌশলে কর্মকর্তা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী কর্মকর্তা তাকে ২,০০০ টাকা প্রদানও করেন।

আরও পড়ুনঃ  বগুড়ার নুনগোলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় জিয়া হোসেন ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সাথে নিয়ে গোপালপুর পৌরসভা কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন এবং পুনরায় চাঁদা দাবি করেন। উক্ত কর্মকর্তা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় ও সরকারি কাজে বাধার সৃষ্টি করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী সহকারী প্রকৌশলী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই এ জে মিন্টু ঘটনার তদন্তভার গ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ০৮ অক্টোবর অভিযুক্ত জিয়া হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

আরও পড়ুনঃ  দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১