Dhaka ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার নন্দীগ্রামে পানিতে ভেসে উঠল শিশুর নিথর দেহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

লালপুরে তীব্র লোডশেডিং রাতে নামমাত্র বিদ্যুতে চরম ভোগান্তি

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। দিনের তুলনায় রাতে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও এ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায় আজ ২৯ আগস্ট শনিবার ভুক্তভোগীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে লালপুরে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নামমাত্র বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎবিহীন অবস্থায় শিশু ও বয়স্কদের গরমে কষ্ট পোহাতে হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৮৯৭ পিস ট্যাপেন্টাডল সহ স্বামী-স্ত্রী আটক, মাদক নির্মূলে পুলিশের কঠোর বার্তা

লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে বলে স্থানীয়দের দাবি। কখনো স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ আসার পর আবারও চলে যাচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

আরও পড়ুনঃ  নোয়াপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুশ ও মিলাদ মাহফিল
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার

লালপুরে তীব্র লোডশেডিং রাতে নামমাত্র বিদ্যুতে চরম ভোগান্তি

আপডেটের সময়: ০৪:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। দিনের তুলনায় রাতে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও এ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায় আজ ২৯ আগস্ট শনিবার ভুক্তভোগীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে লালপুরে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নামমাত্র বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎবিহীন অবস্থায় শিশু ও বয়স্কদের গরমে কষ্ট পোহাতে হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুনঃ  ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে বলে স্থানীয়দের দাবি। কখনো স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ আসার পর আবারও চলে যাচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

আরও পড়ুনঃ  গাজীপুরে পুলিশি অভিযানে আসামি ধরতে গিয়ে স্বর্ণ-টাকা উধাও?