Dhaka ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের যাত্রা শুরু প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, শব্দদূষণ রোধে ডিএমপির কঠোর অভিযান

রোববার যেসব জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২১৬ সময় দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

সূচি অনুযায়ী, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এতে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লার তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুনঃ  ফরিদপুর সদরপুরে নদীভাঙন কবলিত পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির

রোববার যেসব জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

আপডেটের সময়: ০৯:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

সূচি অনুযায়ী, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এতে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লার তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুনঃ  বরিশালে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম