Dhaka ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

রাজধানীর বাজারে কাঁচা মরিচ ৪০০ টাকা, চড়েছে সবজির দামও

নিজস্ব প্রতিবেদকঃ টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। একই সঙ্গে প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহ আগে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ভোগান্তি আরও বাড়বে। বাজারে গোল বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

আরও পড়ুনঃ  নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

এ ছাড়া ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৪০ টাকা বেশি। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৭০ থেকে ৯০ টাকা। সবজির মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে শুধু পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। তবে এলাকাভিত্তিক বাজারের তুলনায় কারওয়ান বাজারে কিছুটা কম দামে সবজি পাওয়া যাচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের বাজারেও দাম বেড়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সোনালি মুরগির কেজি ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

রাজধানীর বাজারে কাঁচা মরিচ ৪০০ টাকা, চড়েছে সবজির দামও

আপডেটের সময়: ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। একই সঙ্গে প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহ আগে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ভোগান্তি আরও বাড়বে। বাজারে গোল বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

আরও পড়ুনঃ  টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া

এ ছাড়া ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৪০ টাকা বেশি। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৭০ থেকে ৯০ টাকা। সবজির মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে শুধু পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। তবে এলাকাভিত্তিক বাজারের তুলনায় কারওয়ান বাজারে কিছুটা কম দামে সবজি পাওয়া যাচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের বাজারেও দাম বেড়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সোনালি মুরগির কেজি ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  রোগীদের সেবা হবে আরও দ্রুত ও সহজ: স্বাস্থ্যমন্ত্রী